খেলাধুলা

ফিফা বিশ্বকাপ ২০২৬

বসনিয়াকে ২ গোলে হারিয়ে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে ১০ জন নিয়েও দারুণ লড়াই করে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই জয়ে শেষ ষোলোর লড়াইয়ে আসছে মঙ্গলবার (০৭ জুলাই) সকাল ৬ টায় তাদের প্রতিপক্ষ হবে বেলজিয়াম।                                              

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের ২৪ মিনিট পর্যন্ত ৭৮ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও গোলের দেখা পায়নি তারা। তবে বিরতির ঠিক আগে ৪৫তম মিনিটে মালিক টিলম্যানের তৈরি করা আক্রমণ থেকে ফ্লোরিয়ান বালোগান গোল করে দলকে এগিয়ে দেন।         

১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়েন বসনিয়ার অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকো। এরপরও সমতায় ফেরার চেষ্টা চালায় তারা।

তবে ৬৫ মিনিটে বড় ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। ভিএআর পর্যালোচনার পর বালোগানকে লাল কার্ড দেখান রেফারি। একজন কম নিয়ে খেললেও স্বাগতিকরা দারুণভাবে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে।

৭৯ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিকের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত ফ্রি-কিক বসনিয়ার জালে জড়ালে জয় নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের।

শেষ পর্যন্ত ১০ জন নিয়েও ২-০ গোলের দারুণ জয় নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র। অন্যদিকে প্রথম নকআউট ম্যাচেই শেষ হয়ে যায় বসনিয়া-হার্জেগোভিনার বিশ্বকাপ অভিযান।

                                           

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #বসনিয়া #ফিফা