দেশজুড়ে

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

ছবি: এআই ছবি

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিক মারা যান। নিহতরা হলেন রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাশ এবং বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাশ।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে প্রদীপ দাশ প্রথমে ট্যাংকে নামেন। দীর্ঘদিন বন্ধ থাকা সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধারের নিচে নামেন সমীরণ দাশ। তিনিও একইভাবে গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই দিন দুপুরে নগরীর ধনিয়ালাপাড়া এলাকার একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের একজনের নাম সাকিব। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উভয় ঘটনাতেই সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #সেপটিক ট্যাংক #মৃত্যু