আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৬৪, নিখোঁজ কমপক্ষে ১১ হাজার

ভেনেজুয়েলায় পর পর  দুই দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত ১৬৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া কমপক্ষে ১১০০০ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়,  ভেনেজুয়েলায় এখন দীর্ঘ ছুটির সময় চলছে, তাই ভূমিকম্প আঘাত হানার মুহূর্তে অনেকেই বাড়িতে অবস্থান করছিলেন।

রাজধানী কারাকাসে উদ্ধারকাজ চলছে। একটি বিরোধী রাজনৈতিক গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় একটি লিঙ্ক চালু করেছে যার মাধ্যমে মানুষ তাদের কতজন আত্মীয় নিখোঁজ হয়েছেন তা জানাতে পারছেএবং এখন পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজারে।

আলজাজিরা জানিয়েছে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন যে, এই সংখ্যাটি কেবল তাদেরই যারা ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছেন এবং ভেনেজুয়েলার কর্তৃপক্ষের কাছে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য জানাতে পেরেছেন।

এদিকে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া, ইরান, ও যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ লাতিন আমেরিকায় সবগুলো দেশ।

জাতিসংঘের একটি বিশেষায়িত উদ্ধারকারী দল ইতোমধ্যে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা হয়েছে। এছাড়া ভারী উদ্ধারকারী যন্ত্রসহ ৮০ জনের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে সুইজারল্যান্ড।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভেনেজুয়েলা