বিশ্বকাপে নবাগত দল কেপ ভার্দে।। মাত্র পাঁচ লাখের এই আফ্রিকান দেশটি বিশ্বকাপে এবারই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে রীতিমত চমক তৈরি করেছে। প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সাথে গোলশূন্য ড্র এবং দ্বিতীয় ম্যাচে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলের অবিস্মরণীয় ড্র করে তারা।
যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘গ্রুপ এইচ’-এর ম্যাচে শুরুতেই ইতিহাস গড়ে কেপ ভার্দে। ২১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন কেভিন পিনা। এটিই ছিল বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের প্রথম গোল। একই সঙ্গে বিশ্বকাপে প্রথমবারের মতো সরাসরি ফ্রি-কিক থেকে গোল হজম করে উরুগুয়ে যা এবারের বিশ্বকাপে সবচেয়ে দূরপাল্লার গোল।
প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের ৪৩ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর করা গোল থেকে সমতায় ফেরে উরুগুয়ে। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে আগুস্তিন ক্যানোবিও গোল করে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
তবে দ্বিতীয়ার্ধেও হার মানেনি কেপ ভার্দে। উরুগুয়ের এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৬০ মিনিটে দারুণ এক ফিনিশে গোল করেন হেলিও ভারেলা। তার গোলে আবারও সমতায় ফেরে আফ্রিকার দেশটি।
‘এইচ’ গ্রুপের পয়েন্ট টেবিল এখন বিশ্বাস করা কঠিন। স্পেন ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং উরুগুয়ে সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকলেও তাদের জন্য নকআউটে ওঠা বেশ কঠিন হয়ে উঠেছে।
কেপ ভার্দেও ২ ম্যাচে ২ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে তারা তিনে এবং সৌদি আরব ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চারে।
সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে কেপ ভার্দে। এই ম্যাচ জিতলেই নকআউটে ওঠা নিশ্চিত হয়ে যাবে তাদের। গ্রুপ পর্বে উরুগুয়ের শেষ ম্যাচে প্রতিপক্ষ স্পেন। কোনোরকম হিসাব–নিকাশ ছাড়া পরের রাউন্ডে উঠতে ম্যাচটি জিততে হবে উরুগুয়েকে।
আর/আই