দেশজুড়ে

আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায়  মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গিয়েছিল। পরে বিএসএফ তাকে গুলি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় গুলির খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে তারা বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএসএফ