অবহেলায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় হাসপাতালে চিকাৎসাধীন রোগীদের ৬টি সরকারি হাসপাতালে তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবারের (১১ জুন) স্মারক মোতাবেক আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় ওই হাসপাতাল থেকে রেফার করা রোগীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে তাদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে নির্দেশনা দেয়া হলো।
হাসপাতাল গুলো হলো-
১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
৩. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
৪. মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
৫. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং
৬. বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট
আই/এ