ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

ছবি: সংগৃহীত

প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজ জিতলো বাংলাদেশ। তিনি ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জয় লাভ করেছে টাইগাররা।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

সিরিজে ফেরার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমে লজ্জায় পড়ে অস্ট্রেলিয়া। মোস্তাফিজ আর তাসকিনের তোপে দলীয় রানের খাতা খোলার আগেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপরে লাবুশাং ছাড়া  দাঁড়াতে পারেনি কোন অজি ব্যাটার। প্রথম ইনিংসের শেষে এসে বৃষ্টির হানায় বন্ধ হয়ে যায় খেলা। ডিএল মেথডে বাংলাদেশের জন্য ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই তানজিদ হাসানের উইকেটে হারায় বাংলাদেশ এরপরে অজি বোলারদের ওপর চড়াও হন সৌম্য সরকার ও নাজমুল হাসান শান্ত। দুজনেই ফেরেন ব্যক্তিগত ৪২ রান করে। এরপরে লিটন দাস ও মোসাদ্দেকের উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে বাংলাদেশ। পরে মেহেদি মিরাজ ও তৌহিদ হৃদয় ৩৫ বল বাকি থাকতে জয় নিশ্চিত করেন। মিরাজ করেন ২২ রান এবং হৃদয় অপরাজিত থাকেন ৪০ রানে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #অস্ট্রেলিয়া