অর্থনীতি

বাজেটে বাড়ছে করসীমা, কিডনি ও হার্টের রোগীদের জন্য সুখবর

চলতি বাজাটে মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি হলো করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি। নারীদের জন্য এই সুবিধা আরও বাড়ানো হয়েছে। এছাড়া কিডনির ডায়ালাইসিস এবং হার্টের রিং এর খরচও কমবে।

বৃহস্পতিবার (১১ জুন)  অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন।

বর্তমানে বছরে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো কর দিতে হয় না। অর্থমন্ত্রী এটি বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করেছেন।

নারীদের জন্য এই সুবিধা আরও বেশি। নারী করদাতা এবং ৬৫ বছরের বেশি বয়সি নাগরিকদের জন্য করমুক্ত আয়ের সীমা হবে ৪ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী করদাতাদের জন্য ৫ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো কর দিতে হবে না। বিশেষ কর সুবিধা জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধাদের জন্যও থাকছে

প্রস্তাবিত বাজেটে চিকিৎসা খরচ কমানোর জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে। কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে সব ধরনের কর ও ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এর ফলে প্রতিবার ডায়ালাইসিসের খরচ প্রায় ৮০০ টাকা কমবে। এছাড়া হার্টের রিংয়ের দাম প্রায় ২০ হাজার টাকা এবং চোখের লেন্সের দাম ৫ হাজার টাকা পর্যন্ত কমানোর জন্য কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

আই/এ