খেলাধুলা

গাবতলী সেতুতে উড়ছে বাংলাদেশসহ ৪৮ দেশের পতাকা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো আসরকে কেন্দ্র করে ঢাকা জেলার সাভার উপজেলার আমিনবাজারে দেখা দিয়েছে ভিন্নধর্মী আয়োজন। স্থানীয় ফুটবলপ্রেমীদের উদ্যোগে গাবতলী সেতুর পুরো এলাকা জুড়ে টাঙানো হয়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের পতাকা।  জাতীয় পতাকা গুলো সারিবদ্ধভাবে টাঙানো হয়েছে এবং এর সাথে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও।      

সাধারণত ফুটবল বিশ্বকাপ শুরু হলে বিভিন্ন দলের উগ্র সমর্থকদের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রতিদ্বন্দ্বিতা  দেখা যায়।

তবে আমিনবাজারের স্থানীয় তরুণদের নেওয়া এই উদ্যোগ ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি ও উৎসবের বার্তা ছড়িয়ে দিচ্ছে। নিজের পছন্দের দলের পতাকা দেখতে ও ছবি তুলতে সেখানে  ভিড় করছেন সমর্থকেরা।  তারা আশাবাদী, এবারের বিশ্বকাপে প্রিয় দল শিরোপা জিতবে।   

স্থানীয়দের মতে,  বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া ৪৮টি দেশের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা যুক্ত করার পেছনে একটি গভীর আকাঙ্ক্ষা ও বিশেষ বার্তা লুকিয়ে রয়েছে। হয়ত একদিন বাংলাদেশের লাল-সবুজের পতাকাও ফুটবল বিশ্বকাপের মঞ্চে সদর্পে উড়বে। সেই স্বপ্ন নিয়েই আমিনবাজার ও গাবতলী এলাকার সর্বস্তরের মানুষ এখন বৈশ্বিক এই ফুটবল উৎসবে মেতে উঠেছেন। 

 

পি/ডি 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্বকাপ ফুটবল #আমিনবাজার