আন্তর্জাতিক

দক্ষিণ ইরানে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির হরমোজগান ও কেরমান প্রদেশের সীমান্তবর্তী সারগাজ এলাকার কাছে এ ভূমিকম্প অনুভূত হয়।

মঙ্গলবার (০৯ জুন) কাতারভিত্তিওক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সংবাদমাধ্যম মেহর নিউজের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট এলাকায় জরুরি দল পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলের একটি। আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

এর আগেও হরমোজগান ও কেরমান অঞ্চলে একাধিক ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

তবে সর্বশেষ এ ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো জরুরি অবস্থা বা বিশেষ সতর্কতা জারি করা হয়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পর্যবেক্ষণ অব্যাহত আছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ভূমিকম্প