আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে দুই ড্রোন ভূপাতিত, যুক্তরাষ্ট্রের দাবি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি এলাকায় ইরানের দুটি ড্রোন হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।  

রোববার (৭ জুন) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাদের মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছে, ড্রোন দুটি হরমুজে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি করেছিল।    

এর আগে শুক্রবার (৫জুন) রাতে সেন্টকম এর এক বিবৃতি থেকে জানা যায়, হরমুজ প্রণালি এলাকায়  ইরানের পাঠানো চারটি ড্রোন ধ্বংস করেছে মার্কিন সেনাবাহিনী।  ড্রোনগুলো হরমুজ প্রণালির দিকে ছোড়া হয়েছিল। পাশাপাশি ইরানের গোরুক ও কাশেম আইল্যান্ডে উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতেও হামলা চালানোর দাবি করে তারা।       

পাল্টাপাল্টি এই হামলার ধারাবাহিকতায় শনিবার (৬জুন)  ইরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশ কুয়েত ও বাহরাইনকে টার্গেট করে পাল্টা হামলা চালায়। যেগুলো ঠেকিয়ে দিতে কাজ করে মার্কিন সেনারা। 

তবে এসব উত্তেজনার মধ্যেও যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর উপায় নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক সপ্তাহ ধরে পরোক্ষ আলোচনা চলছে, যদিও তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

 

পি/ডি 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হরমুজ #ড্রোন হামলা