দেশজুড়ে

পিকআপ-সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাছভর্তি একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (০৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের।

নিহতরা হলেন, অটোরিকশাচালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০) ও তার ছেলে আশরাফুল (৫)।

ওসি মো. আবু তাহের জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা সরাইল-বিশ্বরোড যাওয়ার পথে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার যাত্রীরা। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানচালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #তিনজন নিহত