ফুটবল

বিশ্বকাপে মেসিদের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত ছবি

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রস্তুতি ম্যাচ দুটি লিওনেল স্কালোনির শিষ্যদের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ।

২০২৬ ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূল পর্বে খেলার আগে আলবিসেলেস্তেরা খেলবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে।

প্রথম প্রস্তুতি ম্যাচটি আগামী ৬ জুন (বাংলাদেশ সময় ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিট) টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপের দল আইসল্যান্ড। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১০ জুন সকাল ৬টায়।

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন ও শিরোপা ধরে রাখার লড়াই শুরু হবে।

  

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #ফুটবল বিশ্বকাপ #প্রস্তুতি ম্যাচ #আর্জেন্টিনা