জাতীয়

বিএনপি ও নতুন সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছে: রিজভী

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত ছবি

বিভিন্ন মহল নতুন সরকার ও বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তিন জানান, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) সকাল ১১টায় তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ   দলটির অন্যান্য নেতা-কর্মীরা।

এরপর ঢাকার বেশ কয়েকটি এলাকায় এবং বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। 

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #রুহুল কবির রিজভী #রাষ্ট্রপতি জিয়াউর রহমান