আন্তর্জাতিক

পুনরায় ইরানের পার্লামেন্ট স্পিকার হলেন মোহাম্মদ বাঘের গালিবাফ

বায়ান্ন প্রতিবেদক

ছবি: সংগৃহীত ছবি

আবারও বিপুলসংখ্যক আইনপ্রণেতার ভোটে ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বাঘের গালিবাফ। ২০২০ সাল থেকে গালিবাফ ধারাবাহিকভাবে এই দায়িত্ব পালন করে আসছেন।

সোমবার (২৫ মে) সকালে আইনসভার তৃতীয় বার্ষিক অধিবেশনে, পার্লামেন্টের সভাপতিমণ্ডলীর নির্বাচনে তিনি জয় লাভ করে বলে নিশ্চিত করেছেন, ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গালিবাফ, হোজ্জাতোলেসলাম মোহাম্মদ তাকি নাকদালি এবং ওসমান সালারি সংসদের স্পিকারের পদে প্রার্থী ছিলেন। ২৭১ ভোটের মধ্যে ২৩৫টি ভোট পেয়ে গালিবাফ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। অন্যদিকে নাকদালি ২৯ ভোট এবং সালারি পান ৭ ভোট পান।

গালিবাফ ১১তম পার্লামেন্টে যথাক্রমে চার বছর ও প্রথম দুই বছর স্পিকারের দায়িত্ব পালন করেন।

ইরান পার্লামেন্টের সভাপতিমণ্ডলীতে মোট ১২টি পদ রয়েছে। এর মধ্যে একটি স্পিকারের, দুটি ভাইস স্পিকারের, ছয়টি সচিবের এবং তিনটি পর্যবেক্ষকের।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #বাঘের গালিবাফ #ইরানের পার্লামেন্টের