২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় ফুটবল দলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দেশটির রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আনুষ্ঠানিকভাবে এই দল প্রকাশ করেন কোচ কার্লো আনচেলত্তি।
দল ঘোষণাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা ছিল নেইমারকে নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর প্রাথমিক দল থেকে চূড়ান্ত স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন তিনি। ২০২৩ সালের পর এই প্রথম জাতীয় দলে ফিরলেন ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড।
ঘোষণায় অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে শক্তিশালী একটি দল গড়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে কিছু পরিচিত মুখ বাদ পড়ায় চমকও তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছেন রদ্রিগোর মতো তারকা।
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভারটন
রক্ষণভাগ: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডি. সান্তোস, মাগালিয়ায়েস, ইবানিজ, লিও পেরেইরা, মার্কিনহোস, ওয়েসলি
মধ্যমাঠ: ব্রুনো গিমারায়েস, কাজেমিরো, দানিলো, ফাবিনহো, পাকেতা
আক্রমণভাগ: এন্দ্রিক, মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, মাথেউস কুনহা, নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, রায়ান।
এমএ//