দেশজুড়ে

বজ্রনিরোধক দণ্ড ও আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে কাজ করা হবে : ত্রাণ মন্ত্রী

কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের উত্তাঞ্চল এবং হাওরাঞ্চলে বজ্রপাতে গত দুই তিন বছরে ব্যাপক প্রাণহানি ঘটেছে। এসব এলাকায় আশ্রয়কেন্দ্র ও বজ্র নিরোধক দন্ড স্থাপন করা হবে। যাতে মানুষের প্রাণহানি না ঘটে। বন্যা আশ্রয়কেন্দ্র ও সাইক্লোন সেন্টারের মতোই বজ্রনিরোধক আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।

রোববার (১০ মে) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় দাসেরহাট ছড়া-এসিল্যান্ড ছড়া পর্যন্ত সংযোগ খাল পূর্ন:খননের কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তিনি তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বসহকারে দেখছেনতিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হলে কুড়িগ্রামের একটি বৃহৎ অংশের মানুষ বেঁচে যাবে। এ অঞ্চলের মানুষ নদী ভাঙন থেকে রক্ষা পাবে। পাশাপাশি তিস্তা পাড়ের মানুষের কর্মসংস্থানের জন্য শিল্পকারখানা গড়ে তোলা হবে। আমরা মনে করি ভারতে প্রাদেশিক সরকার নির্বাচনের কোন প্রভাব তিস্তা প্রকল্পে পড়বে না।

তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় খাল খনন কর্মসূচি পরিচালিত হচ্ছে। এতে কুড়িগ্রাম জেলায় ৫টি খাল খননে মোট ৭ দশমিক ২৩ কিলোমিটার এলাকা জরীপ করা হয়েছে। এতে বাজেট নির্ধারণ করা হয়েছে ১ কেটি ৮৬লাখ ৩৭ হাজার ৬৪৭টাকা।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুগান্তকারী উদ্যোগ খাল খনন কর্মসূচির কাজকে এগিয়ে নিয়ে যেতে আগামী ৫ বছরে ৭ হাজার কিলোমিটার খান খননের পরিকল্পণা নিয়েছে বিএনপি সরকার।

এসময় উপস্থিত ছিলেনকুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাসহ অন্যান্যরা।

আই/এ