রাজধানী

হাসপাতালে ফ্রিজার ভ্যান সুবিধা দিলো ডিএনসিসি

ফাইল ছবি

ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত এক শিশুর লাশ নিয়ে বাসায় হেঁটে যাওয়ার ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নজরে আসার পর হাসপাতালে ফ্রীজার ভ্যান বা লাশবাহী গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল)  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মো. জোবায়ের হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,  বিষয়টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নজরে আসার পর মানবিক বিবেচনায় তাৎক্ষণিক একটি ফ্রিজার ভ্যান হাসপাতালে ব্যবহারের জন্য প্রদানের নির্দেশনা দিয়েছেন।

নাগরিকদের মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ডিএনসিসির একটি ফ্রিজার ভ্যান (ড্রাইভারসহ) ইতোমধ্যে উক্ত হাসপাতালে সংযুক্ত করা হয়েছে, যেন প্রয়োজনে মৃতদেহ পরিবহনের ক্ষেত্রে দ্রুত সেবা প্রদান করা যায়।

তিনি আরও জানানপ্রয়োজনে ডিএনসিসির দ্বিতীয় ফ্রিজার ভ্যানটিও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবহারের জন্য প্রস্তুত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থাপনায় অবস্থিত হলেও হাসপাতালটির কার্যক্রম বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়ে থাকে এবং হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা নেই।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ডিএনসিসি