নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নামার পর অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা আনা হচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।
তিনি জানান, দুই দিনের সফরে লালমনিরহাট যাচ্ছিলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে সেখানে রেস্টরুমে গিয়ে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। সে সময়ে হঠাৎ মাথা ঘুরে অসুস্থ বোধ করেন মন্ত্রী।’
তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আব্দুর গফুর সরকার জানান, ‘চিকিৎসক ও নেতাকর্মীদের পরামর্শে মন্ত্রীকে বেলা ১২টা ১০ মিনিটে বিমানে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থা ভালো না হওয়ায় বিমানে যেতে পারেনি। পরে দেড়টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আই/এ