ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর মৃত্যুর ৪০তম দিন উপলক্ষে আজ বুধবার (০৮ এপ্রিল) দেশজুড়ে শোক সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন তার সমর্থকরা। ধর্মীয় ও সাংস্কৃতিক প্রথা অনুযায়ী, মৃত্যুর চল্লিশতম দিনটি ইরানে বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ভোরে রাজধানী তেহরান-এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ বিমান হামলায় তিনি নিহত হন বলে দাবি করা হয়, যা ইরানবিরোধী সামরিক অভিযানের অংশ হিসেবে বিবেচিত।
তার মৃত্যুর পর নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন তার ছেলে মোজতবা খামেনি।
এদিকে, এই শোকাবহ চেহলাম পালনের দিনেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে, যা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।
একদিকে দেশজুড়ে নেতার স্মরণে শোকানুষ্ঠান, অন্যদিকে যুদ্ধবিরতির ঘোষণায় নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা—এই দুই ভিন্ন আবহ একসঙ্গে বিরাজ করছে বর্তমানে ইরানে।
সূত্র: আল জাজিরা
এসি//