ইরানের ইউরেনিয়াম মজুত নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি ঘোষণার পর সংবাদ সংস্থা এএফপি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই মজুতের বিষয়টি “পুরোপুরিভাবে দেখাশোনা করা হবে”।
ট্রাম্প স্পষ্ট করেন, বিষয়টি নিশ্চিত করা না হলে তিনি কোনো চুক্তিতে সম্মত হতেন না। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
উল্লেখ্য, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুতকে পারমাণবিক অস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়, যা সাম্প্রতিক সংঘাতের অন্যতম বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
এর আগে গত মাসে ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়, এই ইউরেনিয়াম সরিয়ে নিতে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়টিও বিবেচনায় ছিল। তবে তখনও এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
সূত্র: সিএনএন
এসি//