জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (০৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তবে এ বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে একই দিনে উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণে বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারতীয় হাইকমিশনার #প্রণয় কুমার ভার্মা #প্রধানমন্ত্রী #তারেক রহমান