রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৫ শিশু।
শনিবার (০৪ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এ তিন শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। রামেক হাসপাতালে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৯ শিশু চিকিৎসাধীন রয়েছে।
এসময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে তিন শিশু। হাসপাতালটিতে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৭৭ জন। আর চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮ জন শিশু।
এমএ//