বিনোদন

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন

বিনোদন ডেস্ক

বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা দালিয়া নওশিন মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১। 

বুধবার (০১ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ডালিয়া নওশীন। তার খালাতো বোন ও খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরিবারের সদস্যরা জানায়, বুধবার বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। 

ব্যক্তিগত জীবনে ডালিয়া নওশীন দুই সন্তানের জননী। তাদের একজন যুক্তরাষ্ট্রে এবং অন্যজন স্পেনে বসবাস করেন।

তিনি ছিলেন বাংলাদেশের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নাম। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তাকে একুশে পদক  দেয়া হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা হিসেবে তিনি মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডালিয়া নওশিন