দেশজুড়ে

রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ ফয়সাল আহম্মেদকে জাল মেডিকেল সনদ প্রদানের অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আদালত তাকে তলব করলে তিনি হাজির হন।

সোমবার (৩০ মার্চ) সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল (৩) বেলকুচি আমলি আদালতের বিচারক ওবায়দুল হক রুমি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ডাঃ ফয়সাল একটি মামলার প্রকৃত রোগীর পিতা ও উপজেলার নাম পরিবর্তন করে অন্য ব্যক্তিকে মেডিকেল সনদ দিয়েছেন। একই সিরিয়ালে দুই ভিন্ন ব্যক্তিকে ভর্তি টিকেট দেওয়া হয়।

ভিকটিম আলতাব হোসেনকে ইচ্ছাকৃতভাবে জাল সনদ প্রদান করা হয়েছে, যা প্রাথমিক অনুসন্ধানে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে প্রতীয়মান। ডাঃ ফয়সাল আদালতে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।

আদালতের এপিপি হাদিউজ্জামান শেখ জানান, ডাঃ ফয়সালের বিরুদ্ধে জাল সনদ প্রদানের একাধিক মামলা রয়েছে। আদালত তাকে প্রাথমিক অনুসন্ধানের পাশাপাশি কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ