দেশজুড়ে

মধ্যরাতে পুলিশের অভিযানে ১৮ ড্রাম ডিজেল জব্দ, আটক ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার বাইপাস সড়কের ফাতেমা হোটেল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা জ্বালানি তেল উদ্ধার করে।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিজেল সংগ্রহ ও সংরক্ষণ করছিল। অভিযান চালানোর সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও একজনকে আটক করা সম্ভব হয়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, অভিযানে প্রায় তিন হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #জ্বালানি তেল