বিএনপি

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। একপর্যায়ে জনসমাগমের বিস্তৃতি পশ্চিমে কাকরাইল ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত ঠেকে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার পর তিনি নয়াপল্টনে্র কেন্দ্রীয় কযার্যালয়ে পৌঁছান।

তারেক রহমানের আগমনের খবরে দুপুর থেকেই কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল সন্ধ্যার পর আশপাশের অলিগলিতেও তিল ধারনের ঠাঁই ছিল না।

সামনের সড়কে অবস্থানরত নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ঠেলে কার্যালয়ে প্রবেশ করতে তারেক রহমানকে বেশ বেগ পোহাতে হয়। বারান্দায় দাঁড়িয়ে হাত উঁচিয়ে নেতাকর্মীদের অভিবাদন জানান প্রধানমন্ত্রী।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান