জাতীয়

মারা গেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশে আনা হবে। এরপর সোমবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #হাফিজ উদ্দিন আহমেদ #স্পিকার