জাতীয়

কিছু ব্যবসায়ী তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে : জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন ,বাজারে তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে  অস্থিরতা তৈরি করতে কিছু ব্যবসায়ী তেল মজুত করছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা সতর্ক নজর রাখছেন।

শুক্রবার (২৭ মার্চ) সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট ক্ষমতার একটি সৌর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন,

মন্ত্রী বলেন, “ইরান যুদ্ধের আগে যেভাবে তেল সরবরাহ করা হতো, সেই পরিমাণ এখনও বজায় আছে। আগে যেখানে একটি পাম্পের তেল বিক্রি হতে এক থেকে দেড় দিন সময় লাগত, এখন চাহিদা বেড়ে যাওয়ায় তা মাত্র দুই ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে।

এ সময় মন্ত্রী দেশের নবায়নযোগ্য জ্বালানির পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন চলছে, তাই কোথাও লোডশেডিং নেই।

প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিচ্ছেন, এজন্যই তিনি সৌর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন।

পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জ্বালানি মন্ত্রী