রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে গণবিক্ষোভের ঘোষণা এনসিপির

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি খাতের সংকটের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী, যার দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। তা বাদ দিয়ে- তিনি এখন সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত আছেন। কাজেই আমরা মনে করি তিনি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন না। একই সঙ্গে জ্বালানি খাতে যে বিপর্যয় এসেছে জ্বালানি মন্ত্রী তিনি এর দায় এড়াতে পারেন না।’

এ সময় ক্ষমতাসীন বিএনপির ভূমিকারও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক।

তিনি অভিযোগ করেন, ‘বিএনপি ক্ষমতায় গেলেই ক্ষমতা কুক্ষিগত করতে চায়।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে কোনো ধরনের কারসাজি বা ‘ইঞ্জিনিয়ারিং’ মেনে নেওয়া হবে না। এ ধরনের পরিকল্পনা থাকলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্রমন্ত্রী #জ্বালানিমন্ত্রী #দত্যাগ #গণবিক্ষোভ #এনসিপি