রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পল্টুনে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নদীতে পড়ে যায় বলে জানা গেছে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের সংখ্যা জানা যায়নি।
এমএ//