প্রবাস

আরব আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত

আমিরাত প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় ভোর ৬টা ৪০ মিনিটে দেশের সব মসজিদে একযোগে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে রাজধানী আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় ঈদের জামাত।

ঈদের নামাজ শান্তিপূর্ণভাবে আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আরব আমিরাত #ঈদ #ঈদুল ফিতর #ঈদের নামাজ