জাতীয়

প্রধানমন্ত্রীর সপরিবারে ওমরা সফর স্থগিত

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঈদের পর সপরিবারে পবিত্র ওমরা হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়

গেল ফেব্রুয়ারিতে ইরানে হামলা শুরু করে আমেরিকা ও ইসরাইল। এর পাল্টা জবাবে সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।

সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন বাংলাদেশি নিহত এবং আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রেক্ষাপটেই নিরাপত্তার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর ওমরা সফর আপাতত স্থগিত করা হয়েছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ওমরা #প্রধানমন্ত্রী