লেবাননের বৈরুতের বাশারিয়েহ এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত এলাকাটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (১২ মার্চ) দূতাবাসের দুতালয় প্রধান আনোয়ার হোসাইন ভিডিও বার্তায় এই জরুরি নির্দেশনা দেন।
তিনি বলেন, “এখানে বেশ কিছু বাংলাদেশি ভাই-বোন বসবাস করেন। আমরা জানতে পেরেছি এখানে আক্রমণ হবে বলে আমাদের কাছে তথ্য এসেছে। আপনারা দ্রুত এই এলাকা ত্যাগ করুন এবং নিরাপদ স্থানে আশ্রয় নিন।”
আই/এ