জাতীয়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বায়ান্ন প্রতিবেদন

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

এই সিদ্ধান্ত সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় নেয়া হয়েছে। সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়েকোবাদ) সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, আবহাওয়া অনুকূলে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে জামাত বায়তুল মোকাররমে স্থানান্তরের দায়িত্ব দেয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে।

এছাড়া ঈদের প্রধান জামাতের ইমাম, ক্বারী ও উপস্থাপক মনোনয়নের জন্য ইসলামিক ফাউন্ডেশন তিনজন বিশিষ্ট আলেম, তিনজন ক্বারী ও তিনজন উপস্থাপকের তালিকা ধর্ম মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয় এখান থেকে একজন ইমাম ও বিকল্প ইমাম, একজন ক্বারী ও বিকল্প ক্বারী এবং একজন উপস্থাপক ও বিকল্প উপস্থাপক মনোনয়ন করবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই বছরের ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে থাকবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #চাঁদ #ঈদুল ফিতর #প্রধান জামাত