ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশ মার্কিন সেনাদের সম্ভাব্য স্থল আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
শুক্রবার (৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি এ হুঁশিয়ারি দেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই যুদ্ধে কেউ জয়ী হবে না।’ একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ইরান কোনো যুদ্ধবিরতির অনুরোধও জানাচ্ছে না।
ইরানে ‘বুটস অন দ্য গ্রাউন্ড’ বা স্থল সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত মিশ্র ইঙ্গিত দিয়ে আসছেন।
তবে বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করছেন, আগামী দিনে আমেরিকা ইরানের বিরুদ্ধে তার সামরিক অভিযান আরও জোরদার করতে পারে। তবে তেহরানের নেতৃত্বকে উৎখাত করার লক্ষ্যে আক্রমণে স্থল সেনা মোতায়েন করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
আই/এ