আন্তর্জাতিক

আরও এক দেশে হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

এবার আরও এক দেশে ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ইরানের বিরুদ্ধে এবার আজারবাইজানে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। দক্ষিণ ককেশাসের দেশ আজারবাইজান দাবি করেছে, ইরানের ড্রোন হামলায় তাদের দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানি ড্রোন নাখচিভান স্বায়ত্তশাসিত অঞ্চলের দুটি স্থানে আঘাত হানে। এর মধ্যে একটি ড্রোন সরাসরি বিমানবন্দরের টার্মিনাল ভবনে এবং আরেকটি শাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের কাছে আছড়ে পড়ে। 

বিবৃতিতে আরও জানানো হয়েছে, হামলায় বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং দুইজন বেসামরিক নাগরিক আহত হন।

ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আজারবাইজান সরকার ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ইরানের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দেয়া হবে।

তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #আজারবাইজান #হামলা