অর্থনীতি

আবারও বেড়েছে স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন দর কার্যকরের ঘোষণা দিয়েছে। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

নতুন দরে দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে— ২২ ক্যারেট ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

বাজুস জানিয়েছে, ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং তাদের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানের ভিন্নতার কারণে মজুরির হার কম-বেশি হতে পারে।

এর আগে ২১ ফেব্রুয়ারি স্বর্ণেরদর সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৩২ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছে— যার মধ্যে ২০ দফায় বেড়েছে এবং ১২ দফায় কমেছে। গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দর পুনর্নির্ধারণ করা হয়; এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো ও ২৯ বার কমানো হয়েছিল।

অন্যদিকে, রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে প্রতি ভরি রূপার দাম ২২ ক্যারেটে ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেটে ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটে ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতিতে ৪ হাজার ৮২ টাকা।

চলতি বছরে রূপার দাম ১৮ বার সমন্বয় করা হয়েছে— ১১ বার বেড়েছে, ৭ বার কমেছে। আর ২০২৫ সালে রূপার দর মোট ১৩ বার পরিবর্তন করা হয়েছিল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #বাজুস