নতুন মন্ত্রীসভায় ডাক পেয়েছেন সিরাজগঞ্জের একই পরিবারের দুই সদস্য। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার ভাগ্নে ভাগ্নে ড. এম এ মুহিত তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথ পাঠ করান৷
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসন থেকে নির্বাচিত জাতীয় স্থায়ী কমিটির সদস্য টুকু এর আগেও দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময় তিনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
অন্যদিকে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ও সাবেক উপ-প্রধানমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে ড. মুহিত এবারই প্রথম সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে নির্বাচিত হয়েছেন।
একই পরিবারের দুই সদস্যের মন্ত্রীসভায় অন্তর্ভুক্তি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা যেমন বাড়ছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে—দায়িত্ব পালনে তারা কী নতুন বার্তা দিতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।
আই/এ