ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। শুরুতেই শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।
সংসদ সচিবালয়ে শপথ অনুষ্ঠান শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, আজকের অনুষ্ঠানে তাদের কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত নন এবং সংবিধানে এখনও এটি অন্তর্ভুক্ত হয়নি। তিনি ব্যাখ্যা করেন, গণভোটের রায়ের পর সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা সংবিধানে প্রতিফলিত করতে হবে। এরপরই সংবিধান অনুযায়ী সদস্যরা শপথ নিতে পারবেন। বর্তমানে শপথের জন্য ব্যবহৃত ফর্মটি সাধারণ, সংবিধান সংস্কার পরিষদের শপথের ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে রয়েছে।
সালাহউদ্দিন আরও বলেন, এই প্রক্রিয়া চালু রাখার সময় বিএনপি সবসময় সংবিধান মেনে চলেছে এবং ভবিষ্যতেও চলবে।
তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে প্রধানমন্ত্রী, সংসদ সদস্যসহ বিএনপির নির্বাচিত সদস্যরা উপস্থিত থেকে শপথগ্রহণ করেন। টেকনিক্যাল ও সাংবিধানিক কারণে নবনির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের অংশ হিসেবে শপথ নিতে এখনো রাজি নয়।
এসি//