বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফি। এ সময় তিনি সংসদ নির্বাচনে বিএনপির সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এই ফোনালাপের তথ্য প্রকাশ করেন প্রতিমন্ত্রী খোলাইফি।
প্রতিমন্ত্রী খোলাইফি তার এক্স হ্যান্ডলারে এক পোস্টে জানান, আজ সকালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি; সংসদ নির্বাচনে তার দলের সাফল্যের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছি। আমি বিভিন্ন ক্ষেত্রে কাতার এবং বাংলাদেশের মধ্যে গঠনমূলক সহযোগিতার বন্ধনকে আরও জোরদার করার অপেক্ষায় রয়েছি, যাতে আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের পারস্পরিক স্বার্থ অগ্রসর হয়।
এর আগে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় কাতারের প্রধানমন্ত্রী সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানান।
এসি//