মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এই পদে নতুন দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি বর্তমানে অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব তথ্য জানানো হয়।
শেখ আব্দুর রশীদ জানান, তিনি আগেই পদত্যাগ করেছিলেন। কিন্তু নির্বাচনের কারণে গৃহীত হয়নি। এখন আদেশ হয়েছে।
কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান শেখ আব্দুর রশীদ। ২০২৪ সালে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁকে চুক্তি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়। এরপর ওই বছরের ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তাঁকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
আই/এ