রাজনীতি

বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন কংগ্রেস সভাপতি

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অভিনন্দন বার্তা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

পোস্টে তিনি লেখেন, “সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে গভীর ও অভিন্ন সম্পর্ক বিদ্যমান।

খাড়গে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ ধরনের বাংলাদেশের প্রতি ভারতীয় জনগণের সমর্থন অব্যাহত থাকবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান