দেশজুড়ে

নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে ধত্রি রানী (২০) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধত্রি রানী ওই এলাকার ক্ষীতিশ চন্দ্র বর্মনে মেয়ে। তিনি সাকোয়া ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী৷

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকালে জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজি সাকোয়া এলাকায় ওই কলেজ ছাত্রীর বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন

পুলিশ ও স্থানীয়রা জানায়,গত মঙ্গলবার  বিকেলে ধত্রি রানী নামে ওই কলেজ ছাত্রী সাকোয়া বাজারে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। প্রাইভেট পড়তে বের হওয়ার পর সে আর বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তাকে খোজাখুজি করেন। তার খোজ না পেয়ে এ ঘটনায় থানায় তার বাবা একটি সাধারণ ডায়েরীও করেন। 

আজ সকালে একটি পুকুর থেকে ওই কলেজ ছাত্রীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড়