দেশজুড়ে

সিরাজগঞ্জে শীতার্তদের পাশে বিএনপি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে সিরাজগঞ্জে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।  

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শহরের দিয়ার ধানগড়া ও রেলওয়ে কলোনী এলাকায় বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে আদিবাসী ও হতদরিদ্রসহ তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

এসময় সাইদুর রহমান বাচ্চু বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও রুহের মাগফিরাত কামনা থেকেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি  বলেন, উন্নয়ন ও সংকটসব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল চেতনা।

 

এ সময় ২নং ও ১৫নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ