আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনায় মৃত্যুহীন ১৮তম দিন, শনাক্ত ২৩

করোনায় মৃত্যুহীন ১৮তম দিন, শনাক্ত ২৩

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। আর ২৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জন। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ জন। 

আজ রোববার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গেলো ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭২০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৫৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন #করোনায় #মৃত্যুহীন #১৮তম #দিন #শনাক্ত #২৩