আর্কাইভ থেকে করোনা ভাইরাস

১৩০ দেশ এখনো করোনার টিকা পায়নি

১৩০ দেশ এখনো করোনার টিকা পায়নি

করোনা মহামারি মোকাবিলায় কয়েকটি দেশে টিকাদান কর্মসূচি চলছে। তবে এখনো সিঙ্গেল ডোজ টিকা দেওয়া শুরু হয়নি ১৩০টি দেশে। এমন উদ্বেগজনক তথ্য তুলে ধরে ক্ষোভ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। ধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়ালি বৈঠকে বিষয়টি জানান তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বেশিরভাগ দেশ ভ্যাকসিন কর্মসূচির আওতায় না আসায় সমন্বয়হীনতাকে দুষছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। তিনি বলেন, টিকার সুষম বন্টনই সবচেয়ে জরুরি। যত দ্রুত সম্ভব প্রতিটি দেশ যাতে টিকা পায় তা নিশ্চিত করতে হবে।

বৈঠকে জি ২০টি সদস্যভুক্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর প্রতি একটি জরুরি টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন গুতেরেস। এতে অর্থ সহায়তা পাওয়া গেলে দ্রুত টিকা উৎপাদন করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

ইতোমধ্যে নিজ দেশের জনগণকে টিকা প্রয়োগ শুরু করেছে ইউরোপ, অ্যামেরিকাসহ বিশ্বের উন্নত দেশগুলো। তবে অনেক গরিব ও উন্নয়নশীল দেশে টিকা না পৌঁছালে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় মনে করছে বিশেষজ্ঞরা।

গেল বছরের নভেম্বরে সৌদি আরবের রিয়াদে কোভিড নাইনটিনের টিকা, ওষুধ এবং পরীক্ষার সুষ্ঠু বিতরণ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন জি-২০ ভুক্ত দেশের নেতারা। একইসঙ্গে করোনভাইরাস মহামারি থেকে মুক্তি পেতে লড়াই করা গরিব দেশগুলোকে সমর্থনের জন্য যা যা করা প্রয়োজন তারও প্রতিশ্রুতি দেন তারা। ফাইজার, অক্সফোর্ডসহ কয়েকটি টিকা বের হলেও এখনও হয়নি প্রতিশ্রুতির বাস্তবায়ন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন #১৩০ #দেশ #এখনো #করোনার #টিকা #পায়নি