ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে অজ্ঞাতনামা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুমে ওই নারীর মরদেহ পাওয়া যায়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে বাথরুম পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা পানির পাইপের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা শাহবাগ থানা পুলিশকে খবর দেয়।
এসআই মো. সেলিম জানান, বাথরুমের পানির পাইপের সাথে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের হাত কাটা ছিল। আইনি প্রক্রিয়া শেষে লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
আই/এ