তথ্য-প্রযুক্তি

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো 'রিভারসং অ্যাস্ট্রো ৬'

লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের হাত ধরে বাজারে এসেছে আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) এর অ্যাস্ট্রো সিরিজের স্মার্টফোন 'রিভারসং অ্যাস্ট্রো ৬’। এ সিরিজের অন্য স্মার্টফোনগুলো পর্যায়ক্রমে দেশের বাজারে উন্মোচন করা হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্কোয়ারে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মার্টফোনের মোড়ক উন্মোচন করা হয়।

অ্যাস্ট্রো ৬ একটি 'Made in Bangladesh' স্মার্টফোন, যা লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের নিজস্ব কারখানায় উৎপাদিত হয়েছে। ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চি LCD ডিসপ্লে, ৮ GB পর্যন্ত Expandable RAM, ৬৪ GB ROM, ৫০০০ mAh এর ব্যাটারি, ১৬ MP এর ব্যাক ক্যামেরা  ৮ MP এর ফ্রন্ট ক্যামেরা, Fingerprint এবং Face Unlock সহ আধুনিক বিভিন্ন ফিচার। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের COO ইঞ্জিনিয়ার মোঃ নাহিদুল ইসলাম, রিভারসং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরীফুল ইসলাম, লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশের হেড অব সেলসসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা।  

অনুষ্ঠানে লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশের COO বলেন, "নিজস্ব কারখানায় রিভারসং অ্যাস্ট্রো ৬ উৎপাদন করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশে স্মার্টফোন উৎপাদনের সক্ষমতা আরও শক্তিশালী করতে লিনেক্স ইলেকট্রনিক্স ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।”  

তিনি  বলেন, "আমাদের নিজস্ব SMT সুবিধা, আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি এবং PCBA, চার্জার ও ব্যাটারি উৎপাদনের সক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক মানের কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে আমরা Made in Bangladesh স্মার্টফোন বাজারজাত করছি। ভবিষ্যতে বাংলাদেশের মানুষের জন্য আরও সাশ্রয়ী মূল্যে আধুনিক স্মার্টফোন সহজলভ্য করার লক্ষ্য রয়েছে।”  

রিভারসং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, "রিভারসং একটি আন্তর্জাতিক ব্র্যান্ড এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কার্যক্রম রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও আমরা স্মার্টফোন নিয়ে এসেছি। বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে আধুনিক প্রযুক্তির স্মার্টফোন বাজারজাত করাই আমাদের লক্ষ্য।”  

তিনি জানান, অ্যাস্ট্রো সিরিজের আরও বেশ কয়েকটি মডেল শিগগিরই বাংলাদেশের বাজারে আসবে। পাশাপাশি ভবিষ্যতে উচ্চ স্পেসিফিকেশনের স্মার্টফোন ও গেমিং ফোন বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে।  

অনুষ্ঠানে বাংলাদেশে রিভারসংয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, স্থানীয় উৎপাদন এবং নতুন স্মার্টফোন লাইনআপ নিয়ে আলোচনা করা হয়। বর্ণিল এই আয়োজনে চীন থেকে আসা রিভারসংয়ের একটি প্রকৌশলী দলও উপস্থিত ছিল। তারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি রিভারসং অ্যাস্ট্রো ৬-এর প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন এবং ফোনটির মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। তিনি রিভারসংয়ের বাংলাদেশে যাত্রা শুরুর এই আয়োজনে অংশ নেন। সবশেষে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।  

আই/এ