জাতীয়

আবারও বন্ধ এক্সিলারেটের টার্মিনাল, কমলো গ্যাস সরবরাহ

ফাইল ছবি

নতুন এলএনজি কার্গো না আসায় মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালটি বন্ধ করা হয়েছে। টার্মিনালটির মজুত এলএনজি শেষ হয়ে যাওয়ায় আপাতত সামিটের টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ করা হচ্ছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

পেট্রোবাংলা ও আরপিজিসিএলের কর্মকর্তারা জানিয়েছে, নিয়মিত প্রক্রিয়ার বাইরে গিয়ে কম দামে এলএনজি কিনতে সরাসরি ক্রয়পদ্ধতিতে বেশ কিছু কার্গোর ক্রয়াদেশ দেওয়া হয়। এ মাসেই তার চারটি আসার কথা, একটিও আসেনি। সরাসরি ক্রয়পদ্ধতিতে কেনা কার্গোগুলো না আসায় সংকট আরও বেড়েছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী,আজ দুপুর ১২টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ২৮৯ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় কূপ থেকে এসেছে ১ হাজার ৬২৮ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে ৬৬১ মিলিয়ন ঘনফুট। তবে সন্ধ্যা ৬টার দিকে এলএনজি সরবরাহ কমে দাঁড়ায় ৫৬২ মিলিয়ন ঘনফুটে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এক্সিলারেটের পুড়ে যাওয়া প্রথমে বয়লার চালু করতে ৭২ ঘণ্টা সময় লাগবে বলে জানানো হয়েছিলপরে বয়লার সচল হওয়ার কথা জানানো হলেও এখন টার্মিনাল চালু রাখার মতো পর্যাপ্ত এলএনজি মজুত নেই

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #এক্সিলারেট